
Parent Digital Safety Guide
অভিভাবকদের ডিজিটাল নিরাপত্তা গাইড
সন্তানের নিরাপদ অনলাইন জীবন।
Prepared / Compiled / Edited by Md Mahadi Hassan
Compiled from NFF's free awareness courses; reviewed by the NFF Cyber & Digital Safety team.
Nationalist Freelancing Forum™ (NFF Bangladesh) · nffbd.org · Free awareness resource. Awareness material only — not legal advice.
1. Parent Cyber Awareness
অভিভাবকদের সাইবার সচেতনতা
আস্থা না ভেঙে সন্তানের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা।
1.1 সন্তানের সাথে আলোচনা (Talking to children)
- ভয় নয়, খোলা আলোচনা করুন।
- সমস্যা জানালে বকবেন না।
- নিয়ম একসাথে ঠিক করুন।
- উদাহরণ দিয়ে শেখান।
1.2 ডিভাইস নিয়ম (Device rules)
- বয়স-উপযোগী কনটেন্ট নিশ্চিত করুন।
- স্ক্রিন টাইম সীমা রাখুন।
- পেমেন্ট তথ্য সেভ করবেন না।
- প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করুন।
1.3 সতর্ক সংকেত (Warning signs)
- হঠাৎ গোপনীয়তা বা মন খারাপ।
- অচেনা উপহার বা টাকা।
- ঘুম ও পড়াশোনায় পরিবর্তন।
- সন্দেহ হলে সহায়তা নিন।
2. Photo & Video Misuse Awareness
ছবি ও ভিডিও অপব্যবহার সচেতনতা
অনুমতিহীন শেয়ার, সম্পাদিত মিডিয়া ও নিরাপদ প্রতিকার।
2.1 আগে অনুমতি (Consent first)
- অন্যের ছবি/ভিডিও অনুমতি ছাড়া শেয়ার নয়।
- গ্রুপে ফরোয়ার্ড করাও শেয়ার।
- সম্পাদিত বা AI-তৈরি ছবিও ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ।
- অনুমতি যেকোনো সময় প্রত্যাহার হতে পারে।
2.2 অপব্যবহার হলে (If your image is misused)
- প্রমাণ (লিংক, সময়, স্ক্রিনশট) সংরক্ষণ করুন।
- প্ল্যাটফর্মে non-consensual content রিপোর্ট করুন।
- বিশ্বস্ত অভিভাবক/শিক্ষককে জানান।
- NFF Help Desk-এ গোপনীয়ভাবে সহায়তা নিন।
2.3 ভুক্তভোগীর পাশে (Supporting a victim)
- কনটেন্ট আর ছড়াবেন না।
- দোষারোপ নয়, সহায়তা দিন।
- রিপোর্টিং-এ সাহায্য করুন।
- গোপনীয়তা রক্ষা করুন।
